ঢাকা | বঙ্গাব্দ

বাহুবল উপজেলা বিএনপি সভাপতির জামিন মঞ্জুর: নেতাকর্মীদের মাঝে স্বস্তি

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 23, 2026 ইং
বাহুবল উপজেলা বিএনপি সভাপতির জামিন মঞ্জুর: নেতাকর্মীদের মাঝে স্বস্তি ছবির ক্যাপশন:
ad728

স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ


হবিগঞ্জের বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারের জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪-এর বিচারক তানজিনা রহমান তানিন দীর্ঘ শুনানি শেষে তার অস্থায়ী জামিন মঞ্জুর করেন। এর আগে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামকে মুঠোফোনে গালমন্দ করার অভিযোগে গত রবিবার পুলিশ ও ডিবি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছিল। ওসির দায়ের করা মামলায় তাকে আজ আদালতে হাজির করা হলে বিবাদী পক্ষের আইনজীবীদের যুক্তি তর্ক শেষে আদালত এই আদেশ প্রদান করেন। তার জামিনের খবর ছড়িয়ে পড়লে অপেক্ষারত দলীয় নেতাকর্মীদের মাঝে স্বস্তি ফিরে আসে।


গ্রেপ্তারের ঘটনার প্রতিবাদে গতকাল রবিবার হবিগঞ্জের মিরপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ক্ষুব্ধ নেতাকর্মীরা। প্রায় আধাঘণ্টা স্থায়ী এই অবরোধের ফলে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে জনভোগান্তির সৃষ্টি হয়। তবে পবিত্র রমজান মাস ও সাধারণ মানুষের ভোগান্তির কথা চিন্তা করে তুষার চৌধুরীর নিঃশর্ত মুক্তি এবং ওসি সাইফুল ইসলামের অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে সড়ক ছেড়ে দেন নেতাকর্মীরা। তুষার চৌধুরীর ঘনিষ্টদের দাবি, মহাসড়কে চুরি, ডাকাতি ও ছিনতাই রোধে ওসিকে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে আলটিমেটাম দেওয়ায় তাদের মধ্যে পূর্ব থেকেই মনোমালিন্য ছিল।


উল্লেখ্য, গত শনিবার ওসি সাইফুল ইসলামের সঙ্গে ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারের একটি ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই কথোপকথনে ওসিকে গালমন্দ করার জেরে ১৭৯, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করেন ওসি নিজেই। ওই মামলার প্রেক্ষিতেই ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে তুষার চৌধুরী গ্রেপ্তার হয়েছিলেন। বিএনপি নেতাদের অভিযোগ, রাজনৈতিকভাবে হেনস্তা করতেই এই মামলা ও গ্রেপ্তারের নাটক সাজানো হয়েছিল। তবে জামিন পাওয়ায় নেতাকর্মীদের মাঝে আনন্দ মিছিলের প্রস্তুতি দেখা গেছে এবং তারা অবিলম্বে ওসির প্রত্যাহার দাবি করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল