ঢাকা | বঙ্গাব্দ

কটিয়াদীতে সিএনজি,অটো মালিক-শ্রমিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 7, 2026 ইং
কটিয়াদীতে সিএনজি,অটো মালিক-শ্রমিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: কটিয়াদীতে সিএনজি,অটো মালিক-শ্রমিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ad728
মোঃ ফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে সিএনজি অটো মালিক-শ্রমিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) সকাল ১১টায়  উপজেলা বাসস্ট্যান্ড চত্বরে  কটিয়াদী পৌর বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কটিয়াদী পৌর বিএনপি সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল,কটিয়াদী পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজী, মোশারফ হোসেন মাসুদ,কটিয়াদী উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুল আলম মাসুদ, কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইলিয়াছ আলী,কটিয়াদী পৌর যুবদলের আহবায়ক জিল্লুর রহমান জিল্লু,কটিয়াদী উপজেলা ছাত্রদলের আহবায়ক তশরিফুল হাছিব প্রমুখ।

এছাড়াও কটিয়াদী উপজেলা সিএনজি, অটো মালিক শ্রমিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা বিভিন্ন সমস্যা  তুলে ধরেন।বিশেষ করে লাইনম্যান এবং স্থানীয়দের পেশি শক্তির উল্লেখযোগ্য। তারা উপস্থিত নেতৃবৃন্দের নিকট একটি স্বচ্ছ ও শক্তিশালী কমিটি গঠনের আহবান জানান।

মতবিনিময় সভা পরিচালনায় ছিলেন কটিয়াদী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক পাঠোয়ারী।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুবর্ণ জয়ন্তী বর্ষে  প্রতিমার আবরণ উন্মোচন করলেন, জি বাংলা

সুবর্ণ জয়ন্তী বর্ষে প্রতিমার আবরণ উন্মোচন করলেন, জি বাংলা