ঢাকা | বঙ্গাব্দ

গোপালগঞ্জ টুংঙ্গীপাড়ায় মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ০১

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 14, 2026 ইং
গোপালগঞ্জ টুংঙ্গীপাড়ায় মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ০১ ছবির ক্যাপশন: গোপালগঞ্জ টুংঙ্গীপাড়ায় মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ০১
ad728
 লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি: 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জিকজ্যাকভাবে মোটর সাইকেলে চালাতে গিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে সাজিদুল মোল্লা (১৯) এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার অপর দুই বন্ধু।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া আঞ্চলিক মহাসড়কের টুঙ্গিপাড়া উপজেলার সিঙ্গিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) শুকুর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সাজিদুল মোল্লা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা মধ্যপাড়া গ্রামের হায়দার মোল্লার ছেলে। আহত অপর দুই বন্ধু হলেন- একই গ্রামের জাকির হোসেন মোল্যার ছেলে বাঁধন মোল্লা (২০) ও মজিবর শেখের ছেলে আব্দুল্লাহ শেখ (১৯)।

টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) শুকুর আলী জানান, সাজিদুল মোল্লা দুই বন্ধুকে সঙ্গে নিয়ে জিকজ্যাক স্টাইলে মোটরসাইকেল চালিয়ে গিমাডাঙ্গা থেকে টুঙ্গিপাড়ায় যাচ্ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলটি সড়কের আইল্যান্ডে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই সাজিদুল নিহত হয় এবং অপর দুই বন্ধু মারাত্মক আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। মারাত্মক আহত দুইজনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাহ্মণবাড়িয়ায় আশা’র উদ্যোগে দুই মৃত সদস্যের ৩২ লক্ষাধিক

ব্রাহ্মণবাড়িয়ায় আশা’র উদ্যোগে দুই মৃত সদস্যের ৩২ লক্ষাধিক