ঢাকা | বঙ্গাব্দ

কুষ্টিয়ায় দৌলতপুরে বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে নিহত পীর ও মাজার ভাঙচুর

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 11, 2026 ইং
কুষ্টিয়ায় দৌলতপুরে বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে নিহত পীর ও মাজার ভাঙচুর ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় দৌলতপুরে বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে নিহত পীর ও মাজার ভাঙচুর
ad728
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে নিহত হয়েছেন শামিম বাবার দরবার শরিফের ‘পীর’ নিহত হয়েছেন।এই ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় অবস্থিত ‘শামিম বাবার দরবার শরিফ’ নামে পরিচিত স্থানে এ ঘটনা ঘটে।

জানা যায়, সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে শামিমকে একটি অনুষ্ঠানে কোরআন সম্পর্কে অবমাননাকর বক্তব্য দিতে দেখা যায়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা দরবারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে ঘটনাস্থলেই শামিমসহ কয়েকজন আহত হন। পরে পুলিশ আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামিমকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক তৌহিদুল হাসান তুহিন জানান, আহত অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজন মারা গেছেন এবং বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নিহত শামিম ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ ফিলিপনগর গ্রামের বাসিন্দা। এর আগে ২০২১ সালে ১৭ এপ্রিল ধর্ম অবমাননার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল বলে জানা গেছে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ হিমেল হোসেন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুষ্টিয়া ভেড়ামারায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কুষ্টিয়া ভেড়ামারায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ