ঢাকা | বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন হালুয়াঘাটের কৃতি সন্তান বিজন কান্তি সরকার

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 2, 2026 ইং
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন হালুয়াঘাটের কৃতি সন্তান বিজন কান্তি সরকার ছবির ক্যাপশন: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন হালুয়াঘাটের কৃতি সন্তান বিজন কান্তি সরকার
ad728
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন হালুয়াঘাটের কৃতি সন্তান বিজন কান্তি সরকার

আরিফ আহম্মেদ হালুয়াঘাট সংবাদদাতা 

হালুয়াঘাট, ময়মনসিংহ  ৩ এপ্রিল ২০২৬ প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার। তিনি প্রতিমন্ত্রী পদমর্যাদায় দায়িত্ব পালন করবেন এবং প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী হিসেবে কাজ করবেন।

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার উত্তর খয়রাকুড়ি গ্রামের কৃতি সন্তান বিজন কান্তি সরকার প্রশাসনিক জীবনে দক্ষতা ও সততার স্বাক্ষর রেখেছেন। তিনি যুগ্ম সচিব ও সচিব পদমর্যাদায় দায়িত্ব পালন করেছেন এবং রাজবাড়ী জেলার জেলা প্রশাসক (ডিসি) হিসেবেও কাজ করেছেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান হিসেবে তিনি সংখ্যালঘু ও নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের অধিকার ও কল্যাণে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর এ নিয়োগের বিষয়টি নিশ্চিত হয়। সরকারের উচ্চপর্যায়ের সূত্র জানিয়েছে, এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত ইতোমধ্যে হয়েছে।

বিজন কান্তি সরকারের এই নিয়োগকে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। অনেকে মনে করছেন, তার অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ সরকারের সংখ্যালঘু কল্যাণমূলক কর্মসূচি আরও গতিশীল করবে।

হালুয়াঘাটসহ উত্তর ময়মনসিংহের মানুষ এই খবরে উচ্ছ্বসিত। স্থানীয়রা তাদের এলাকার কৃতি সন্তানের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন এবং তার নতুন দায়িত্বে সফলতা কামনা করেছেন।

নিউজটি পোস্ট করেছেন : আরিফ আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুষ্টিয়া মেডিকেল কলেজে পড়ে আছে ১০০ কোটি টাকার মেশিন অকেজো

কুষ্টিয়া মেডিকেল কলেজে পড়ে আছে ১০০ কোটি টাকার মেশিন অকেজো