ঢাকা | বঙ্গাব্দ

বেগমগঞ্জে জামায়াত প্রার্থীর নির্বাচনী অফিস ও অটোরিকশা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 7, 2026 ইং
বেগমগঞ্জে জামায়াত প্রার্থীর নির্বাচনী অফিস ও অটোরিকশা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা ছবির ক্যাপশন:
ad728

মু. অলি উল্লাহ ইয়াছিন, স্টাফ রিপোর্টার (নোয়াখালী)


নোয়াখালীর বেগমগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) গভীর রাতে উপজেলার ১৩নং রসুলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সেতুভাঙ্গা বাজার সংলগ্ন দীনেশগঞ্জ এলাকায় এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে।


আগুনে নির্বাচনী অফিসে থাকা আসবাবপত্র এবং প্রচারণার কাজে ব্যবহৃত একটি অটোরিকশা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়দের ভাষ্যমতে, রাজনৈতিক প্রতিহিংসা থেকে গভীর রাতে দুর্বৃত্তরা এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে সন্ত্রাসীরা এমন অপতৎপরতা চালাচ্ছে বলে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করছেন।


এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন বলেন, "এর আগেও গোপালপুর এবং জিরতলী ইউনিয়নে আমার ব্যানার পুড়িয়ে দেওয়া হয়েছে এবং নেতাকর্মীদের মারধর করা হয়েছে। একটি রাজনৈতিক দল জনসমর্থন হারিয়ে এখন মাঠ ঘোলাটে করতে অপতৎপরতা চালাচ্ছে।"


তিনি আরও বলেন, "আমি নির্বাচন কমিশন এবং প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, যেন দ্রুত তদন্ত করে ত্রাস সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হয় এবং একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা হয়।"


খবর পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ