ঢাকা | বঙ্গাব্দ

মাগুরার শ্রীপুরে একই রাতে দুই ভাইয়ের ৫ গরু ও ১ ছাগল চুরি, দিশেহারা পরিবার

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 27, 2026 ইং
মাগুরার শ্রীপুরে একই রাতে দুই ভাইয়ের ৫ গরু ও ১ ছাগল চুরি, দিশেহারা পরিবার ছবির ক্যাপশন: মাগুরার শ্রীপুরে একই রাতে দুই ভাইয়ের ৫ গরু ও ১ ছাগল চুরি, দিশেহারা পরিবার
ad728
মাগুরার শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামে একই রাতে দুই ভাইয়ের গোয়ালঘর থেকে ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার বরিশাট নতুন পাড়া গ্রামে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত খামারিরা হলেন— ওই গ্রামের মৃত আব্দুল জলিল বিশ্বাসের ছেলে মাহবুব বিশ্বাস ও তার ছোট ভাই খবির বিশ্বাস। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রাতে গরুকে খাবার দিয়ে তারা ঘুমাতে যান। রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে মাহবুব বিশ্বাস প্রকৃতির ডাকে সাড়া দিতে উঠে দেখতে পান তার গোয়ালঘরের তালা ভাঙা এবং ভেতরে থাকা ২টি গরু উধাও। তাৎক্ষণিক খোঁজাখুঁজি শুরু করলে জানা যায়, তার ছোট ভাই খবির বিশ্বাসের গোয়াল থেকেও ৩টি গরু ও ১টি ছাগল চুরি হয়েছে।

খবির বিশ্বাস জানান, চুরি হওয়া পশুগুলোর বাজারমূল্য প্রায় ৪ লক্ষ টাকা। অন্যদিকে মাহবুব বিশ্বাস জানান, তার গরু দুটির দাম প্রায় ২ লক্ষ টাকা। সামনে কোরবানির ঈদে বিক্রির উদ্দেশ্যে অনেক ধার-দেনা করে তারা পশুগুলো লালন-পালন করছিলেন। সব হারিয়ে তারা এখন প্রায় নিঃস্ব।

এই চুরির ঘটনায় বরিশাটসহ আশপাশের গ্রামের মালিক ও খামারিদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে শ্রীপুর থানা অফিসার ইনর্চাজ অতিরিক্ত আতাউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল সরজমিনে দেখেছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা ও উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মাফিজুল ইসলাম

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভৈরবে কোটি টাকার প্রতারণায় অভিযুক্ত স্কুল শিক্ষিকা ফারজানা

ভৈরবে কোটি টাকার প্রতারণায় অভিযুক্ত স্কুল শিক্ষিকা ফারজানা