ঢাকা | বঙ্গাব্দ

মোহাম্মদপুরে ভবন থেকে পড়ে চাটমোহরের নির্মাণ শ্রমিকের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 4, 2026 ইং
মোহাম্মদপুরে ভবন থেকে পড়ে চাটমোহরের নির্মাণ শ্রমিকের মৃত্যু ছবির ক্যাপশন: দৈনিক চ্যানেল দিগন্ত
ad728
মো. রাকিবুল ইসলাম, সংবাদদাতা

রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকায় একটি আটতলা ভবনের ছাদ থেকে পড়ে হিরোক প্রামাণিক (২৮) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১২টার দিকে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত হিরোক পাবনা জেলার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের দয়রামপুর গ্রামের আক্কাস প্রামাণিকের বড় ছেলে। তিনি জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে ঢাকায় কনস্ট্রাকশন শ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন।

প্রত্যক্ষদর্শী ও সহকর্মীদের বরাতে জানা যায়, ঘটনার সময় হিরোক ওই ভবনের আটতলার ছাদে একা কাজ করছিলেন। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নিকটস্থ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হিরোকের অকাল মৃত্যুতে তার পরিবার ও নিজ গ্রাম দয়রামপুরে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনরা।

মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাঁশখালীর নজরুল ইসলাম ক্যান্সারে আক্রান্ত — মানবিক সহায়তার হ

বাঁশখালীর নজরুল ইসলাম ক্যান্সারে আক্রান্ত — মানবিক সহায়তার হ