ঢাকা | বঙ্গাব্দ

শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনকে ফুলেল শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত প্রার্থী আশরাফী

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 20, 2026 ইং
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনকে ফুলেল শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত প্রার্থী আশরাফী ছবির ক্যাপশন:
ad728
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:
মোঃআবু ইউসুফ উদয় 

বাংলাদেশ সরকারের বর্তমান শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন–কে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছেন বাংলাদেশ বাংলাদেশ জামায়াত ইসলামি মনোনীত চাঁদপুর–১ (কচুয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় আশরাফীর নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী কচুয়া উপজেলার একটি প্রতিনিধি দল শিক্ষামন্ত্রীর নিজ বাড়ি গোবিন্দপুরে গিয়ে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উভয়ের মধ্যে কুশল বিনিময় হয়। উপস্থিত নেতাকর্মীদের সামনে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, মুহাদ্দিস আবু নছর আশরাফীকে দেখে সাদরে বুকে জড়িয়ে নেন। এ সময় পারস্পরিক শ্রদ্ধা ও সৌজন্যের বহিঃপ্রকাশ লক্ষ করা যায়।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামী চাঁদপুর জেলার নায়েবে আমির এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, কচুয়া উপজেলার আমির এডভোকেট আবু তাহের মিসবাহ, নায়েবে আমির মাস্টার সিরাজুল ইসলাম, উপজেলার সেক্রেটারি মোহাম্মদ আলী সিদ্দিকী, সহকারী সেক্রেটারি হাফেজ মোঃ দেলোয়ার হোসাইন, পৌর আমির অধ্যক্ষ জাকির উল্লাহ সাজলি, ১নং সাচার ইউনিয়ন এর আমির মীর মোঃ অহিদুজজামান সহ আরও অনেকেই। 

রাজনৈতিক সৌজন্য সাক্ষাৎ হিসেবে এ ঘটনাকে স্থানীয়ভাবে ইতিবাচকভাবে দেখা হচ্ছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ময়মনসিংহ-১ আসনের এমপি সালমান ওমর রুবেল ত্রয়োদশ জাতীয় সংসদের

ময়মনসিংহ-১ আসনের এমপি সালমান ওমর রুবেল ত্রয়োদশ জাতীয় সংসদের