ঢাকা | বঙ্গাব্দ

ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 7, 2026 ইং
ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন: ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ad728

নিজস্ব প্রতিবেদক, ঈদগাঁও


কক্সবাজারের ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে রোজাদারদের সম্মানে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ ২০২৬) বিকালে উপজেলার একটি অভিজাত হোটেলের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মিছবাহ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনছুর আলমের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ। মাহফিলে উপস্থিত অতিথিরা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় অনলাইন সংবাদকর্মীদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। এই আয়োজনটি স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে এক সৌহার্দ্যপূর্ণ মিলনমেলায় পরিণত হয়।


ইফতার মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও মডেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. ইউছুফ আলি, ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের সভাপতি সেলিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান আজাদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন ‘আমার দেশ’ প্রতিনিধি আনোয়ার হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী আবু তৈয়ব চৌধুরী, ঈদগাঁও উপজেলা শিবিরের সভাপতি আব্দুল্লাহ, বিশিষ্ট আইনজীবী মোবারক সাঈদ ও মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মনির আহমদ। রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মধ্যে ছাত্রদল নেতা সোহেল রানা, তানভিরুল ইসলাম আয়ুব, মৎস্যজীবী দল নেতা সাইফুল ইসলাম এবং যুব বিভাগ ঈদগাঁও ইউনিয়ন সভাপতি মুফিজুর রহমান ও সাধারণ সম্পাদক সানাউল্লাহসহ সাংবাদিক রাশেদ কামাল ও গিয়াস উদ্দিন প্রমুখ অংশগ্রহণ করেন।


আলোচনা সভায় বক্তারা বলেন, ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেসক্লাব দেশ ও দশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই সংগঠনের কল্যাণে অনলাইন প্ল্যাটফর্মে সবার আগে খবর পেয়ে যাচ্ছে সাধারণ মানুষ। বিশেষ করে সর্বস্তরের মানুষের উপস্থিতিতে মাহে রমজানে এমন ইফতার মাহফিলের আয়োজন ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সখ্যতা বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখছে। অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি হাফেজ বজলুর রহমান, অর্থ সম্পাদক আজিজুর রহমান রাজু ও সদস্য আবু বকর ছিদ্দিকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং মাহফিল সফল করায় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন