ঢাকা | বঙ্গাব্দ

সাঙ্গুর রজত জয়ন্তীতে কবিতা আবৃত্তি করে নজর কাড়লেন শাম্মী তুলতুল

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 2, 2026 ইং
সাঙ্গুর রজত জয়ন্তীতে কবিতা আবৃত্তি করে নজর কাড়লেন শাম্মী তুলতুল ছবির ক্যাপশন: দৈনিক চ্যানেল দিগন্ত
ad728
ইলিয়াছ আলী মাসুক, স্টাফ রিপোর্টার

ভাষার মাস ফেব্রুয়ারির শুরুতেই চট্টগ্রামের পাঠকনন্দিত পত্রিকা ‘দৈনিক সাঙ্গু’র ২৫ বছর পূর্তি বা রজত জয়ন্তী অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন দুই বাংলার জনপ্রিয় লেখক ও আবৃত্তিকার শাম্মী তুলতুল।

দৈনিক সাঙ্গুর ২৫ বছরে পদার্পণ উপলক্ষ্যে ১ ফেব্রুয়ারি থেকে পত্রিকাটির কার্যালয় ও চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সাত দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সমাপনী দিনে জেলা শিল্পকলা একাডেমির মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান।

উক্ত অনুষ্ঠানে শাম্মী তুলতুল ভাষার মাসের বিশেষ কবিতা "ফেব্রুয়ারির কান্না" আবৃত্তি করেন। তাঁর আবেগঘন ও বলিষ্ঠ কণ্ঠের এই আবৃত্তি অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও দর্শকদের নজর কাড়ে এবং ব্যাপক প্রশংসা কুড়ায়।
এর আগে গত ২৬ জানুয়ারি ২০২৬ তারিখে দৈনিক সাঙ্গুর নিয়মিত লেখক হিসেবে শাম্মী তুলতুলকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তাঁর ধারালো লেখনী ও সৃজনশীল কাজের মাধ্যমে তিনি ইতোমধ্যে দুই বাংলার পাঠকদের মনে জায়গা করে নিয়েছেন।

উল্লেখ্য, শাম্মী তুলতুল একাধারে জনপ্রিয় কথাসাহিত্যিক ও আবৃত্তিকার। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জাতীয় পত্রিকায় তিনি নিয়মিত লিখে চলেছেন। ছোটবেলা থেকেই আবৃত্তির সাথে যুক্ত তুলতুলের এ পর্যন্ত বাংলাদেশ ও ভারত মিলিয়ে মোট ১৬টি বই প্রকাশিত হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০২৬ সালের ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেল

২০২৬ সালের ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেল