ঢাকা | বঙ্গাব্দ

ভেড়ামারার মোকারিমপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 6, 2026 ইং
ভেড়ামারার মোকারিমপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন: ভেড়ামারার মোকারিমপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ad728

মো: হিমেল হোসেন, কুষ্টিয়া প্রতিনিধি


কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ ২০২৬) দামুখদিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ ও দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মোকারিমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মোহাম্মদ ইসলামের সভাপতিত্বে মাহফিলটি পরিচালনা করেন ইউনিয়ন শাখা। মাহফিলে পবিত্র রমজান মাসের তাৎপর্য ও ফজিলত নিয়ে আলোচনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল গফুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক নুরুল আমিন জসিম এবং ভেড়ামারা উপজেলা জামায়াতের আমির জনাব মোঃ জালাল উদ্দিন। বক্তারা তাদের বক্তব্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহমর্মিতা বজায় রেখে সমাজসেবায় আত্মনিয়োগ করার জন্য দলীয় নেতাকর্মীসহ সকলের প্রতি আহ্বান জানান। একই সাথে দেশের চলমান পরিস্থিতিতে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে জনসেবামূলক কাজে নিজেদের নিয়োজিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।


ইফতার মাহফিলে ইউনিয়ন পর্যায়ের স্থানীয় নেতা, কর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনার শেষে মুসলিম উম্মাহর শান্তি ও দেশবাসীর সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। ইফতারের পূর্বমুহূর্তে মাহফিলে অংশ নেওয়া স্থানীয় সাধারণ মানুষের মাঝে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের এক মিলনক্ষেত্র তৈরি হয়। সুশৃঙ্খলভাবে আয়োজিত এই ইফতার মাহফিলটি স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
৪ দিন পর কক্সবাজার সদর হাসপাতালে মিলল নিখোঁজ কোহিনুরের মরদেহ

৪ দিন পর কক্সবাজার সদর হাসপাতালে মিলল নিখোঁজ কোহিনুরের মরদেহ