ঢাকা | বঙ্গাব্দ

হালুয়াঘাটে গণহত্যা দিবস-২০২৬: শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 27, 2026 ইং
হালুয়াঘাটে গণহত্যা দিবস-২০২৬: শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ছবির ক্যাপশন: হালুয়াঘাটে গণহত্যা দিবস-২০২৬: শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন
ad728
হালুয়াঘাটে গণহত্যা দিবস-২০২৬: শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন
আরিফ আহম্মেদ হালুয়াঘাট সংবাদদাতা 

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ২৫ মার্চ ২০২৬ গণহত্যা দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালিত হয়েছে। 

গভীর শ্রদ্ধা ও স্মরণে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জনাব জান্নাত, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষকবৃন্দ ও ছাত্র প্রতিনিধিরা। ১৯৭১ সালের কালরাতে শহীদ হওয়া লাখো নিরীহ বাঙালির স্মৃতির প্রতি সম্মান জানাতে সকলে একত্রিত হয়ে মোমবাতি প্রজ্জ্বলন করেন।

বক্তারা বলেন, ২৫ মার্চের গণহত্যা বাঙালি জাতির জন্য এক বেদনাদায়ক ও শোকাবহ দিন, যা আমাদের স্বাধীনতার সংগ্রামকে আরও বেগবান করেছিল। মোমবাতির আলোয় আলোকিত এ আয়োজন ছিল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের এক অনন্য প্রতীক। কর্মসূচির মাধ্যমে জাতির ইতিহাসের বেদনাবিধুর অধ্যায় স্মরণ করা হয় এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম জাগ্রত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সকলের সম্মিলিত অংশগ্রহণে কর্মসূচিটি সুশৃঙ্খল ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়।

নিউজটি পোস্ট করেছেন : আরিফ আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে দূর্জয়মোড়ে অবরোধ ও মানববন্ধন

ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে দূর্জয়মোড়ে অবরোধ ও মানববন্ধন