প্রশাসন কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত তালিকাভুক্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রখ্যাত ও সদর উপজেলার বিশিষ্ট ব্যক্তিত্ব, যুক্তরাজ্যপ্রবাসী মাহমুদ শওকত আজাদের পক্ষ থেকে ইফতার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার খড়মপুর ছৈয়দ আহাম্মদ গেছুদারাজ (রহ.) শাহ পীর কেল্লা শাহ-এর মাজার শরীফ প্রাঙ্গণে মাজার শরীফের ভক্ত ও আশেকানবৃন্দের মাঝে এই ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণ শেষে সকলের জন্য মোনাজাত করা হয়।

উল্লেখ্য, মাহমুদ শওকত আজাদের জন্ম ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার মৌড়াইলে। তিনি জেলার সর্বপ্রথম ব্যক্তি হিসেবে যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীতে যোগদান করেন। ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মৌড়াইল এলাকায় জন্মগ্রহণকারী জনাব আজাদের পৈতৃক নিবাস সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে। তিনি বিভিন্ন সময়ে এবং বিশেষত করোনাকালে এলাকার মানুষের দুঃসময়ে ও মুমূর্ষু রোগীদের জীবন রক্ষার্থে সহযোগিতার হাত বাড়িয়ে ছিলেন। তাছাড়া বিভিন্ন সামাজিক কার্যক্রমে তিনি সক্রিয়ভাবে মানুষের পাশে থাকেন।
তিনি ইংল্যান্ড থেকে আইনের পাশাপাশি মনোবিজ্ঞানে স্নাতক এবং স্কটল্যান্ড থেকে ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তিনি ঢাকা কলেজের প্রাক্তন মেধাবী ছাত্র ছিলেন।
ইফতার বিতরণের সার্বিক দায়িত্বে ছিলেন মাজারের খাদেম আবুল হাশেম খান, বাজার কমিটির সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ কাদিরসহ খড়মপুর মাজার শরীফের ভক্ত ও আশেকানবৃন্দ। মাহমুদ শওকত আজাদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মাজার কর্তৃপক্ষ।
তানভীর ভুঁইয়া