ঢাকা | বঙ্গাব্দ

সেচ সংকট নিরসনে তৎপর এমপি বুলবুল পাউবো কর্মকর্তাদের নিয়ে সরজমিন পরিদর্শন ও তদারকি নির্দেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 11, 2026 ইং
সেচ সংকট নিরসনে তৎপর এমপি বুলবুল পাউবো কর্মকর্তাদের নিয়ে সরজমিন পরিদর্শন ও তদারকি নির্দেশ ছবির ক্যাপশন: সেচ সংকট নিরসনে তৎপর এমপি বুলবুল পাউবো কর্মকর্তাদের নিয়ে সরজমিন পরিদর্শন ও তদারকি নির্দেশ
ad728
চাঁপাইনবাবগঞ্জের কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে এবং পানির প্রবাহ সচল রাখতে নিজের দেওয়া প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়নে নেমেছেন স্থানীয় সংসদ সদস্য ও জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল। এরই ধারাবাহিকতায় আজ শনিবার (১১ এপ্রিল) তিনি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে  সরজমিন পরিদর্শন ও কাজের অগ্রগতি তদারকি করেন।

শনিবার সকালে সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, এস এম আহাসান হাবীব ও উপ-বিভাগীয় প্রকৌশলী মো:রকিবুল ইসলাম  সার্ভেয়ার সংশ্লিষ্ট কারিগরি টিমকে সাথে নিয়ে সেচ সংকটে থাকা এলাকাগুলো পরিদর্শন করেন।পরিদর্শনে তিনি যে খালগুলো খননের নির্দেশ দিয়েছিলেন, সেগুলোর বর্তমান অবস্থা এবং খনন কাজের কারিগরি দিকগুলো খতিয়ে দেখতেই আজকের এই বিশেষ সফর।

পরিদর্শনকালে এমপি বুলবুল খনন কাজের গুণগত মান বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন। তিনি বলেন, "কৃষকদের পানির কষ্ট লাঘবে কোনো প্রকার টালবাহানা সহ্য করা হবে না। বর্ষার আগেই যেন খালগুলো পানি ধারণের উপযোগী হয় এবং কৃষকরা যেন সুফল পায়, তা নিশ্চিত করতে হবে।" এ সময় তিনি সার্ভেয়ারদের মাধ্যমে খালের সীমানা নির্ধারণ ও গভীরতা সঠিকভাবে যাচাই করার নির্দেশ প্রদান করেন।

পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সংসদ সদস্যকে এম পি নরুল ইসলাম বুলবুলকে আশ্বস্ত করে বলেন নির্দেশনা অনুযায়ী সেচ প্রকল্প ও খাল খননের কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল কাজে লাগিয়ে খনন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

সংসদ সদস্যের এই ধারাবাহিক তদারকিতে আশার আলো দেখছেন স্থানীয় কৃষকরা। তারা জানান, সাধারণত মৌখিক আশ্বাসের পর  এমপি নিজে প্রকৌশলীদের নিয়ে মাঠে আসায় তারা আশাবাদী যে এবার দীর্ঘদিনের সেচ সমস্যার স্থায়ী সমাধান হবে। ​পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পাউবো’র সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : মাহিদুল ইসলাম ফরহাদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না