ঢাকা | বঙ্গাব্দ

হালুয়াঘাটে মা শিশু ছেলে দিয়ে অভিনব পন্থায় মোবাইল চুরি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 21, 2026 ইং
হালুয়াঘাটে মা শিশু ছেলে দিয়ে অভিনব পন্থায় মোবাইল চুরি ছবির ক্যাপশন: হালুয়াঘাটে মা শিশু ছেলে দিয়ে অভিনব পন্থায় মোবাইল চুরি
ad728
হালুয়াঘাটে মা শিশু ছেলে দিয়ে অভিনব পন্থায় মোবাইল চুরি

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাটে কেনাকাটার আড়ালে জড়িয়ে পড়া ভিড়কে কাজে লাগিয়ে মোবাইল চুরির এক অভিনব কৌশল উন্মোচিত হয়েছে। সংঘবদ্ধ চোরচক্রের দুই সদস্য সম্পর্কে যারা মা ও ছেলে বিভিন্ন দোকান ও ভিড়ভাট্টাপূর্ণ এলাকায় এক বিশেষ কৌশলে সাধারণ মানুষের স্মার্টফোন হাতিয়ে নিচ্ছিল।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের মতে, তাদের চুরির কৌশলটি ছিল বেশ সুপরিকল্পিত। প্রথমে মা কোনো একটি দোকানে ঢুকে ভিড় সৃষ্টি করতেন কিংবা ক্রেতা সেজে বিক্রেতা ও আশেপাশের মানুষদের কথায় ব্যস্ত রাখতেন। 

সকলের নজর যখন মায়ের দিকে নিবন্ধিত থাকতো, ঠিক তখনই ছেলেটি ছায়ামূর্তির মতো পাশে এসে সুযোগ বুঝে পকেট বা ব্যাগ থেকে মোবাইল হাতিয়ে নিয়ে চম্পট দিত। 

গত তিনদিন আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক বয়স্ক লোকের ছয় হাজার (৬) টাকার মত পাঞ্জাবির পকেট থেকে এক বোরকা ওয়ালা মহিলা টাকা চুরি করে বলে অভিযোক করেন। 

সাম্প্রতিক সময়ে হালুয়াঘাট বাজারের কয়েকটি দোকানে পরপর এমন চুরির ঘটনা ঘটায় ব্যবসায়ীদের মধ্যে সন্দেহ দানা বাঁধে। পরবর্তীতে একটি চুরির ঘটনার সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখতেই বেরিয়ে আসে মা-ছেলের এই রোমাঞ্চকর চুরি কাণ্ড।

এই অভিনব চোরচক্রের মা ও ছেলেকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশি অভিযান অব্যাহত রাখার আহবান জানান স্থানীয় জনগন। 

এদিকে, জনবহুল এলাকা ও দোকানে চলাফেরার সময় সাধারণ মানুষকে নিজ নিজ মোবাইল ও মূল্যবান সামগ্রীর বিষয়ে আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয় প্রশাসন।

নিউজটি পোস্ট করেছেন : আরিফ আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ