প্রিন্ট এর তারিখঃ Apr 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 27, 2026 ইং
হালুয়াঘাটে গণহত্যা দিবস-২০২৬: শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন
হালুয়াঘাটে গণহত্যা দিবস-২০২৬: শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন
আরিফ আহম্মেদ হালুয়াঘাট সংবাদদাতা
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ২৫ মার্চ ২০২৬ গণহত্যা দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালিত হয়েছে।
গভীর শ্রদ্ধা ও স্মরণে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জনাব জান্নাত, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষকবৃন্দ ও ছাত্র প্রতিনিধিরা। ১৯৭১ সালের কালরাতে শহীদ হওয়া লাখো নিরীহ বাঙালির স্মৃতির প্রতি সম্মান জানাতে সকলে একত্রিত হয়ে মোমবাতি প্রজ্জ্বলন করেন।
বক্তারা বলেন, ২৫ মার্চের গণহত্যা বাঙালি জাতির জন্য এক বেদনাদায়ক ও শোকাবহ দিন, যা আমাদের স্বাধীনতার সংগ্রামকে আরও বেগবান করেছিল। মোমবাতির আলোয় আলোকিত এ আয়োজন ছিল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের এক অনন্য প্রতীক। কর্মসূচির মাধ্যমে জাতির ইতিহাসের বেদনাবিধুর অধ্যায় স্মরণ করা হয় এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম জাগ্রত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সকলের সম্মিলিত অংশগ্রহণে কর্মসূচিটি সুশৃঙ্খল ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চ্যানেল দিগন্ত