ঢাকা | বঙ্গাব্দ

পুলিশ সুপারের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা, গ্রেফতার ৩

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 16, 2026 ইং
পুলিশ সুপারের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা, গ্রেফতার ৩ ছবির ক্যাপশন: পুলিশ সুপারের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা, গ্রেফতার ৩
ad728
সিরাজগঞ্জ, ১৬ মার্চ ২০২৬:
সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপারের নাম ও ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে তিন প্রতারককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
পুলিশ জানায়, প্রতারক চক্রটি ০১৮৮৫-৩৫২৫৬৪ ও ০১৯৯৮-১০০৮৭৬ নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপ আইডি খুলে নিজেদের সিরাজগঞ্জের পুলিশ সুপার পরিচয় দিয়ে বিভিন্ন শাড়ি ও লুঙ্গি ব্যবসায়ীর কাছ থেকে ঈদের সম্মানী দাবি করছিল। বিষয়টি জানাজানি হলে জেলা পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়।
সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান–এর নেতৃত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজগঞ্জ সার্কেল) মো. নাজরান রউফ–এর তত্ত্বাবধানে ডিবি ও সদর থানা পুলিশের সমন্বয়ে একটি বিশেষ টিম গঠন করা হয়।
তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বগুড়া জেলার বিভিন্ন এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মো. সোহেল মিয়া (৩৪), মো. বাদশা আকন্দ (৫০) ও মো. রিপন (২২)।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি আইটেল অ্যান্ড্রয়েড মোবাইল, একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল এবং নগদ তিন হাজার টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন সময় ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে নিজেদের সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করত।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ সেলিম রেজা

কমেন্ট বক্স
ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’