ঢাকা | বঙ্গাব্দ

ময়মনসিংহের হালুয়াঘাটে মাদকবিরোধী মোবাইল কোর্ট (৯) মাদকসেবীকে ১ বছর করে কারাদণ্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 22, 2026 ইং
ময়মনসিংহের হালুয়াঘাটে মাদকবিরোধী মোবাইল কোর্ট (৯) মাদকসেবীকে ১ বছর করে কারাদণ্ড ছবির ক্যাপশন: ময়মনসিংহের হালুয়াঘাটে মাদকবিরোধী মোবাইল কোর্ট (৯) মাদকসেবীকে ১ বছর করে কারাদণ্ড
ad728
ময়মনসিংহের হালুয়াঘাটে মাদকবিরোধী মোবাইল কোর্ট (৯) মাদকসেবীকে ১ বছর করে কারাদণ্ড

আরিফ আহম্মেদ  হালুয়াঘাট (ময়মনসিংহ)

ময়মনসিংহের হালুয়াঘাটে মাদকবিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ৯ জন মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে আটককৃতদের প্রত্যেককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

আজ সোমবার (২২ জুন, ২০২৬) উপজেলার বিভিন্ন এলাকায় হালুয়াঘাট থানা পুলিশের একটি চৌকস টিমের সক্রিয় সহযোগিতায় এই মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফয়সাল আহমেদ।

মোঃ সজিব মিয়া (২০)পিতা- মনু মিয়া, উত্তর বাজার, হালুয়াঘাট।
মোঃ ইব্রাহিম (২৬) পিতা- সুলতান মিয়া, উত্তর মনিকুড়া, হালুয়াঘাট।মোঃ জাকির হোসেন (২৩)পিতা- আব্দুল মান্নান, উত্তর মনিকুড়া, হালুয়াঘাট।

মোঃ হৃদয় মিয়া (১৯)পিতা- মোঃ বাদল মিয়া, সংড়া বাজার, হালুয়াঘাট।
সারোয়ার হোসেন (২৬)পিতা- মোঃ আবুল কাশেম, মনিকুড়া, হালুয়াঘাট।
মাসুদ (৩০)পিতা- আব্দুল মতিন, লক্ষীকুড়া, হালুয়াঘাট (স্থায়ী ঠিকানা: এনায়েতপুর, সিরাজগঞ্জ)।

মোঃ রাসেল মিয়া (৫১) পিতা- মৃত সামছুল হক, লক্ষীকুড়া, ভূবনকুড়া, হালুয়াঘাট (স্থায়ী ঠিকানা: রসূলপুর, কেরানীগঞ্জ, ঢাকা)।

মোঃ আকিকুল ইসলাম (৩৯)পিতা- মৃত আবুল হোসেন, পশ্চিম গোবরকুড়া, হালুয়াঘাট।
মোঃ জাকারিয়া (২৭) পিতা- মোঃ তারা মিয়া, পশ্চিম গোবরকুড়া, হালুয়াঘাট।
উপজেলা প্রশাসনের বক্তব্য  অভিযান শেষে উপজেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। এটি ব্যক্তি, পরিবার ও সমাজের স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করে এবং নানা ধরনের অপরাধ প্রবণতা বৃদ্ধিতে ভূমিকা রাখে। সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে হালুয়াঘাট উপজেলা প্রশাসন ও থানা পুলিশ সমন্বিতভাবে মাদক নির্মূলে নিরলস কাজ করে যাচ্ছে। 

মাদকমুক্ত হালুয়াঘাট গড়ে তোলাই আমাদের মূল অঙ্গীকার। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : আরিফ আহমেদ

কমেন্ট বক্স
মহানবী (সা.) নিয়ে কটুক্তিকারীর ফাঁসির বিধান রেখে আইন চান হান

মহানবী (সা.) নিয়ে কটুক্তিকারীর ফাঁসির বিধান রেখে আইন চান হান