ঢাকা | বঙ্গাব্দ

বেলকুচিতে বিএনপির মতবিনিময় সভা: মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন আলতাফ হোসেন

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 3, 2026 ইং
বেলকুচিতে বিএনপির মতবিনিময় সভা: মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন আলতাফ হোসেন ছবির ক্যাপশন: বেলকুচিতে বিএনপির মতবিনিময় সভা: মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন আলতাফ হোসেন
ad728
আশিকুল ইসলাম বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

বেলকুচি উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সকালে উপজেলার মুকুন্দগাতী প্রাইভেট সেন্ট্রাল হাসপাতালে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. নুরুল ইসলাম গোলাম। তিনি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং আগামীর রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সভায় বক্তব্য প্রদানকালে হাজী মো. আলতাফ হোসেন প্রামানিক আসন্ন বেলকুচি পৌরসভা নির্বাচনে নিজেকে মেয়র পদপ্রার্থী হিসেবে ঘোষণা দেন। তিনি বলেন,
“আমি আগামী বেলকুচি পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিচ্ছি। বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সময় আমি একাধিক মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছি। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আমি কাজ করে যেতে চাই।”

এ সময় বেলকুচি উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, সংগঠনকে শক্তিশালী করা এবং আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে করণীয় বিষয় নিয়ে আলোচনা হয়।

সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা দলীয় ঐক্য বজায় রেখে আগামী নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট