ঢাকা | বঙ্গাব্দ

কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ উৎসব

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 15, 2026 ইং
কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ উৎসব ছবির ক্যাপশন: কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ উৎসব
ad728
কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ উৎসব 
 
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ (২০২৬ খ্রিস্টাব্দ) যথাযোগ্য মর্যাদায় ও আনন্দঘন পরিবেশে ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বিশাল শোভাযাত্রা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৪ই এপ্রিল মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা পরিষদ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রফিকুল ইসলাম রবিনের নেতৃত্বে একটি বিশাল র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। উক্ত বর্ষবরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর এমপি। এসময়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডাঃ গাজী আশিক বাহার, উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. তৌহিদুল ইসলাম আলম, সদস্য সচির শাহাজান আলী, জামায়াতে ইসলামীর নেতা নুরুল আমিন জসিম, সাংবাদিক এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ইউএনও রফিকুল ইসলাম বলেন, “বাংলা নববর্ষ বাঙালির জাতিসত্তার অবিচ্ছেদ্য অংশ। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এ উৎসবকে সর্বজনীনভাবে উদযাপনের জন্য আমরা ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।###

নিউজটি পোস্ট করেছেন : মোঃ হিমেল হোসেন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন