ঢাকা | বঙ্গাব্দ

নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্ট: দুই দোকানে ১৩ হাজার টাকা জরিমানা, একজনকে কারাদণ্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 31, 2026 ইং
নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্ট: দুই দোকানে ১৩ হাজার টাকা জরিমানা, একজনকে কারাদণ্ড ছবির ক্যাপশন: নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্ট: দুই দোকানে ১৩ হাজার টাকা জরিমানা, একজনকে কারাদণ্ড
ad728

নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর মোড়ে মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।


অভিযানে কাশেম (৪৫) নামে এক ব্যবসায়ীর ডিজেল-পেট্রোলের দোকানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা তেল জব্দ করা হয়। পরে জব্দকৃত তেল ১০০ টাকা লিটার দরে উপস্থিত যানবাহন চালক ও স্থানীয়দের কাছে বিক্রি করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।


এছাড়া মোতাহার নামে এক ব্যবসায়ীর মিষ্টির দোকান অস্বাস্থ্যকর পরিবেশে পরিচালনার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


মোবাইল কোর্ট পরিচালনা করেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিন। অভিযানে সার্বিক সহযোগিতা করে জেলা এনএসআই ও শিবপুর মডেল থানার পুলিশ।


নিউজটি পোস্ট করেছেন : আবু নাঈম রিপন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির প্রলোভনে ১৫ লাখ টাকা ও স্বর্ণ-রূপা হাতিয়ে প্রতারক উধা

চাকরির প্রলোভনে ১৫ লাখ টাকা ও স্বর্ণ-রূপা হাতিয়ে প্রতারক উধা