ঢাকা | বঙ্গাব্দ

হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযান: ৮টি গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 7, 2026 ইং
হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযান: ৮টি গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ ছবির ক্যাপশন: হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযান: ৮টি গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ
ad728

ইলিয়াস আলী মাসুক, হবিগঞ্জ


হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে আনুমানিক আট লক্ষ টাকা মূল্যের ৮টি ভারতীয় গরু এবং ৫৫ কেজি গাঁজা জব্দ করেছে। আজ শনিবার (০৭ মার্চ ২০২৬) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র এই সফল অভিযান পরিচালিত হয়। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির একটি চৌকস দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক ২টার দিকে সাতছড়ি বিওপির বিশেষ টহলদল সীমান্ত হতে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শালবাগান নামক এলাকায় মাদক পাচারকারীদের ধাওয়া করলে তারা বস্তাগুলো ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ওই বস্তাগুলো থেকে মালিকবিহীন অবস্থায় ৫৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।


একই দিনে পৃথক আরেকটি অভিযানে সাতছড়ি বিওপির টহলদল বিশেষ তৎপরতা চালিয়ে ভারত হতে পাচারকৃত মালিকবিহীন ৮টি ভারতীয় গরু জব্দ করতে সক্ষম হয়। বিজিবি জানায়, জব্দকৃত গরু এবং মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির এই ধরনের কঠোর অবস্থান ও তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।


সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, দেশের অর্থনীতিকে সুসংহত করতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। একইসঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা গড়ে তোলার জন্য বিজিবির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। পাচারকারী ও চোরাকারবারীদের রুখতে সীমান্ত এলাকায় বিজিবির টহল আরও জোরদার করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশে সোনার দাম ভরিতে বেড়েছে ৮ হাজার ৩৮৬ টাকা

দেশে সোনার দাম ভরিতে বেড়েছে ৮ হাজার ৩৮৬ টাকা