ঢাকা | বঙ্গাব্দ

মাধবপুরে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ: দুমড়ে-মুচড়ে গেছে গাড়ি, চালক আহত

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 24, 2026 ইং
মাধবপুরে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ: দুমড়ে-মুচড়ে গেছে গাড়ি, চালক আহত ছবির ক্যাপশন:
ad728
স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ অংশের মাধবপুর উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৯টার দিকে উপজেলার সুশান পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। দ্রুতগতিতে আসা একটি কনক্রিটবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসটিকে সরাসরি আঘাত করলে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে চুরমার হয়ে যায়। এতে মাইক্রোবাস চালক গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে দুর্ঘটনাকবলিত গাড়ি থেকে আহত চালককে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রেরন করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে মাইক্রোবাসটি মহাসড়কের ওপর ধ্বংসস্তূপে পরিণত হয়। দুর্ঘটনার কারণে ঢাকা-সিলেট মহাসড়কে কিছু সময়ের জন্য যানবাহন চলাচলে ধীরগতি দেখা দেয় এবং দীর্ঘ যানজটের উপক্রম হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্থানীয়দের সহায়তায় যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে। হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় বড় ধরনের যানজট এড়ানো সম্ভব হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মহাসড়কে যান চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে। হাইওয়ে পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তারা কাজ করছেন এবং ট্রাক চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বেপরোয়া গতি নাকি যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ইলিয়াস আলী মাসুক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর