ঢাকা | বঙ্গাব্দ

হবিগঞ্জে বিজিবির অভিযানে ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস ও জিরা আটক।

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 12, 2026 ইং
হবিগঞ্জে বিজিবির অভিযানে ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস ও জিরা আটক। ছবির ক্যাপশন: হবিগঞ্জে বিজিবির অভিযানে ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস ও জিরা আটক।
ad728
হবিগজ্ঞ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-র পৃথক অভিযানে অভিনব কায়দায় পাচারকালে প্রায় ৭৮ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস এবং জিরা আটক করেছে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌখশ বিশেষ টহল দল অদ্য ১২ এপ্রিল ২০২৬ তারিখ সীমান্ত হতে আনুমানিক ০৫ কিঃ মিঃ বাংলাদেশ অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন ঢাকা সিলেট মহা সড়কের  মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত ভাবে অবস্থান নিয়ে আত্মগোপন করে থাকে। পরবর্তীতে আনুমানিক গতরাত ১ টার দিকে ০১টি পুরাতন কাগজের কার্টুন ভর্তি ট্রাক আসতে দেখে গাড়ীটি সংকেত দিয়ে থামানো হয়। উক্ত ট্রাকটি তল্লাশী করে কার্টুন ভর্তি ট্রাকের নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় পরিবহনকালে ভারতীয় বিপুল পরিমান কসমেটিকস দেখতে পাওয়া যায়। পাচারের উদ্দেশ্যে ভারত থেকে অবৈধ ভাবে নিয়ে আসা এ সমস্ত কসমেটিকস গুলো তাৎক্ষণিক ভাবে আটক করা হয়।

অপর একটি অভিযানে একই এলাকা থেকে  ১২ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ৮টার দিকে একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি করে ট্রাকটিতে থাকা বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে ভারতীয় অবৈধ জিরা লুকানো রয়েছে। পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা এসব জিরা গুলো তাৎক্ষণিক ভাবে আটক করা হয়।

আটককৃত মালামালের সিজার মূল্য আনুমানিক ৭৮ লক্ষ টাকা। অবৈধভাবে আনা এসব পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, দেশের অর্থনীতির চাকা সুসংহত করা এবং চোরাচালান দমনে এ ধরনের বিশেষ অভিযান আগামিতে ও অব্যাহত থাকবে। একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছে বিজিবি।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ইলিয়াস আলী মাসুক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে ১৩ লাখ টাকার জাল নোট উদ্ধার, গ্রেপ্তার ২

সিরাজগঞ্জে ১৩ লাখ টাকার জাল নোট উদ্ধার, গ্রেপ্তার ২