ঢাকা | বঙ্গাব্দ

সন্দ্বীপে কোস্ট গার্ডের অভিযানে সিমেন্ট জব্দ, পাচারকারীরা পলাতক!

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 16, 2026 ইং
সন্দ্বীপে কোস্ট গার্ডের অভিযানে সিমেন্ট জব্দ, পাচারকারীরা পলাতক! ছবির ক্যাপশন: সন্দ্বীপে কোস্ট গার্ডের অভিযানে সিমেন্ট জব্দ, পাচারকারীরা পলাতক!
ad728
সন্দ্বীপে কোস্ট গার্ডের অভিযানে সিমেন্ট জব্দ, পা*চারকারীরা প*লাতক!
চট্টগ্রাম প্রতিনিধি 
মোঃ আনোয়ার হোসাইন 

চট্টগ্রামের সন্দ্বীপে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ সিমেন্টসহ একটি ফিশিং বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (১৫ এপ্রিল ২০২৬) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একই দিন সকাল ১০টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট সারিকাইত চট্টগ্রামের সন্দ্বীপ থানার সারিকাইত গাছতলী ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। 

অভিযান চলাকালে সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লাখ ৬৩ হাজার টাকা মূল্যের ৬৬০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়, যা শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।

তবে অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পা*চারকারীরা পালিয়ে যায়। ফলে কাউকে আ*টক করা সম্ভব হয়নি।

জব্দকৃত সিমেন্ট ও পা*চারকাজে ব্যবহৃত ফিশিং বোটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

এ ছাড়া কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, পাচার ও চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ আনোয়ার হোসাইন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জের আলোচিত 'মাফিয়া' নারী শেফার অন্ধকার জগতের চাঞ্চল্যক

হবিগঞ্জের আলোচিত 'মাফিয়া' নারী শেফার অন্ধকার জগতের চাঞ্চল্যক