আরিফ আহম্মেদ( ময়মনসিংহ) হালুয়াঘাট।
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা স্থানীয় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, সেবা প্রদান, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনগণের সমস্যা সমাধানের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আলিনুর খান (আলী নূর খান)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সালমান ওমর রুবেল ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সভায় উপজেলার চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, প্রাণিসম্পদ, সড়ক যোগাযোগ, পানি সরবরাহ এবং জনসাধারণের সুবিধা-অসুবিধা নিয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা প্রতিবেদন উপস্থাপন করেন। বিশেষ করে স্থানীয় বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ, ভর্তুকিমূল্যে পণ্য বিক্রি, টিকাদান কর্মসূচি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
এ সময় এমপি সালমান ওমর রুবেল উপজেলার সার্বিক উন্নয়নের জন্য সকলের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন এবং সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেন। ইউএনও আলিনুর খান সভায় উত্থাপিত সকল বিষয়ের যথাযথ সমাধানের আশ্বাস দিয়ে বলেন, উপজেলাবাসীর সেবা নিশ্চিত করতে প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে।
সভা শেষে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়, যা আগামী দিনগুলোতে উপজেলার উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
নিউজটি পোস্ট করেছেন :
দৈনিক চ্যানেল দিগন্ত
দৈনিক চ্যানেল দিগন্ত