ঢাকা | বঙ্গাব্দ

নাগরপুরে নির্বাচন আচরণবিধি নিশ্চিতে সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ টহল

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 5, 2026 ইং
নাগরপুরে নির্বাচন আচরণবিধি নিশ্চিতে সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ টহল ছবির ক্যাপশন: দৈনিক চ্যানেল দিগন্ত
ad728

রামকৃষ্ণ সাহা রামা, টাঙ্গাইল জেলা প্রতিনিধি

নির্বাচন আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে বিশেষ টহল কার্যক্রম পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) রাতে নাগরপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, প্রধান বাজার ও জনসমাগমপূর্ণ এলাকায় এই যৌথ টহল পরিচালনা করা হয়।

টহল চলাকালে আসন্ন নির্বাচন উপলক্ষে আচরণবিধি মেনে চলার বিষয়ে প্রার্থী ও সমর্থকদের সতর্ক করা হয়। এ সময় কোনো ধরনের অনিয়ম, উস্কানিমূলক কর্মকাণ্ড বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্বাচন আচরণবিধি লঙ্ঘন রোধে এ ধরনের যৌথ টহল কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

প্রশাসন ও সেনাবাহিনীর এই সমন্বিত উপস্থিতিতে সাধারণ ভোটারদের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বদলে যাওয়া ক্যাম্পাস

বদলে যাওয়া ক্যাম্পাস