ঢাকা | বঙ্গাব্দ

৪ দিন পর কক্সবাজার সদর হাসপাতালে মিলল নিখোঁজ কোহিনুরের মরদেহ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 7, 2026 ইং
৪ দিন পর কক্সবাজার সদর হাসপাতালে মিলল নিখোঁজ কোহিনুরের মরদেহ ছবির ক্যাপশন: ৪ দিন পর কক্সবাজার সদর হাসপাতালে মিলল নিখোঁজ কোহিনুরের মরদেহ
ad728

কক্সবাজার প্রতিনিধি


চারদিন নিখোঁজ থাকার পর অবশেষে কক্সবাজার সদর হাসপাতালে মিলেছে কোহিনুর আক্তার নামের এক নারীর মরদেহ। শনিবার (৭ মার্চ) হাসপাতালের লিফটের নিচে অবস্থিত একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কোহিনুর আক্তার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ডেইলপাড়া এলাকার কাতার প্রবাসী নুরুল ইসলামের স্ত্রী।


পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে কোহিনুর আক্তার কক্সবাজার সদর হাসপাতাল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন। তার নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্যরা হাসপাতালসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে ব্যাপক খোঁজাখুঁজি করেন। কিন্তু দীর্ঘ চেষ্টা করেও গত চারদিন তার কোনো সন্ধান পাওয়া যায়নি।


অবশেষে শনিবার হাসপাতালের লিফটের নিচের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতালের ভেতরে এমন স্থানে মরদেহ পাওয়ার ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কীভাবে এবং কোন পরিস্থিতিতে হাসপাতালের ভেতরে তার মৃত্যু হলো—তা নিয়ে সাধারণ মানুষ ও পরিবারের সদস্যদের মনে নানা প্রশ্নের উদ্রেক হয়েছে।


ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এবং তিনি কীভাবে ওই কক্ষে পৌঁছালেন, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে আশা করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন