নরসিংদী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,-এর সমন্বয়ে একটি বিশেষ মাদকবিরোধী অভিযান ১২ইং এপ্রিল রবিবার, অভিযানের অংশ হিসেবে নরসিংদী সদর উপজেলার নরসিংদী মডেল থানাধীন জিরো পয়েন্ট এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় নেতৃত্ব প্রদান করেন নরসিংদী সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,আসমা জাহান সরকার।সার্বিক সহযোগিতা করেন নরসিংদী মডেল থানা পুলিশ।
প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ ধরনের নিয়মিত ও সমন্বিত অভিযান মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উক্ত অভিযানে, মোবাইল কোর্টে মামলার সংখ্যা: ০৪টি, আসামির সংখ্যা: ০৪ জন, গ্রেফতার: ০৪ জন।
আলামত জব্দ: গাঁজা: মোট ৪০০ (চারশত) গ্রাম (১০০+১০০+১০০+১০০ গ্রাম), কলকি: ০৪ (চার) টি।
আসামিদের পরিচয়: ১) মোঃ ইমরান (৩২), ২) মোঃ মোশারফ (৪২), ৩) মোঃ ইসমাইল (৩০), ৪) মোঃ হামিদুর (২৯)।
অভিযানকালে আসামিদেরকে মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে মোবাইল কোর্টে তাদের বিরুদ্ধে প্রযোজ্য আইনে বিচার কার্য সম্পন্ন করা হয়।
বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,আসমা জাহান সরকার প্রত্যেক আসামিকে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ (দুইশত) টাকা করে মোট ৮০০ (আটশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের নরসিংদী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
প্রসিকিউশন ও সহযোগিতা: অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাহিদা বেগম এবং উপপরিদর্শক মোঃ ছানাউল্লাহ মিয়া। এছাড়াও জেলা কার্যালয়ের উপপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অভিযানে সক্রিয় ভূমিকা পালন করেন।
আবু নাঈম রিপন