ধোবাউড়ায় মৃত মুরগি বিক্রি ব্যবসায়ীর জরিমানা, ছেলের কারাদণ্ড
হালুয়াঘাট প্রতিনিধি
ময়মনসিংহের ধোবাউড়া বাজারে মৃত মুরগি বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা এবং তার ছেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সকালে ধোবাউড়া বাজারে অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন।
স্থানীয় সূত্রে জানা যায়, ধোবাউড়া বাজারের মুরগি ব্যবসায়ী সুলতান মিয়া ও তার ছেলে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে মৃত মুরগি বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে উপজেলা প্রশাসন বাজারে অভিযান পরিচালনা করে। হাতেনাতে প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে শাস্তিমূলক এই ব্যবস্থা নেওয়া হয়।
ব্যবসায়ী সুলতান মিয়া ও তার ছেলে শাস্তি সুলতান মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা এবং তার ছেলেকে ১ মাসের কারাদণ্ড
জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় এ ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যে ভেজাল বা অস্বাস্থ্যকর পণ্য বিক্রির ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।
মোশারফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
অভিযান শেষে জব্দকৃত মৃত মুরগিগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়। প্রশাসনের এমন তৎপরতায় সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
আরিফ আহমেদ