ঢাকা | বঙ্গাব্দ

মোবাইল বিক্রিতে বাঁধা দেওয়া স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে

  • নিউজ প্রকাশের তারিখ : May 11, 2026 ইং
মোবাইল বিক্রিতে বাঁধা দেওয়া  স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে ছবির ক্যাপশন: মোবাইল বিক্রিতে বাঁধা দেওয়া স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে
ad728
মোবাইল বিক্রিতে বাঁধা দেওয়া  স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে

 আরিফ আহম্মেদ হালুয়াঘাট  প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুরে মোবাইল ফোন বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে নিশা খাতুন (২২) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে নিহতের মরদেহ ঘরের ধরনার সঙ্গে ঝুলিয়ে রেখে ‘আত্মহত্যা’ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে দাবি করছে নিহতের পরিবার।

 উপজেলার লাউয়ারি গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নিশা খাতুন উপজেলার ছনধড়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের নাছির আলীর মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, চার বছর আগে লাউয়ারি গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মকবুল ইসলামের সঙ্গে নিশার বিয়ে হয়। তাদের সংসারে তিন বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। নিশার বাবা নাছির আলীর অভিযোগ, বিয়ের পর থেকেই মকবুল মাদকের টাকার জন্য নিশাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন।

তিনি বলেন, আমার জামাতা মাদকাসক্ত। মোবাইল ফোন বিক্রি করে মাদকের টাকা জোগাড় করতে চেয়েছিল মকবুল। নিশা তাতে বাধা দিলে তাকে নির্মমভাবে মারধর করে হত্যা করা হয়। পরে আত্মহত্যার নাটক সাজাতে মরদেহ ঝুলিয়ে রাখা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

তবে অভিযুক্ত মকবুল ও তার পরিবারের দাবি, নিশা খাতুন পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তিনি বলেন ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি পোস্ট করেছেন : আরিফ আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা