ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: শামীম হোসেন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভোলাহাট উপজেলায় এক সরকারি কর্মচারীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার বীরেশ্বরপুর গ্রামে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার বিশ্বেরপুর গ্রামের মো. এরফান আলী, যিনি ঢাকা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসে কর্মরত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তিনি নিজ বাসভবনে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সম্ভাব্য সহকারী প্রিজাইডিং অফিসারদের নিয়ে গোপন বৈঠক করছিলেন। এতে নির্বাচনী কার্যক্রমে প্রভাব বিস্তারের চেষ্টা প্রমাণিত হওয়ায় ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫’-এর ২১(খ) ধারা লঙ্ঘনের অপরাধে ২৭(ক) ধারায় তাকে জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন জানান, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।
দৈনিক চ্যানেল দিগন্ত