ঢাকা | বঙ্গাব্দ

কিশোরগঞ্জের নিকলীতে ৭৮২ পিস ইয়াবাসহ চিহ্নিত নারী মাদক কারবারি গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 10, 2026 ইং
কিশোরগঞ্জের নিকলীতে ৭৮২ পিস ইয়াবাসহ চিহ্নিত নারী মাদক কারবারি গ্রেফতার ছবির ক্যাপশন: কিশোরগঞ্জের নিকলীতে ৭৮২ পিস ইয়াবাসহ চিহ্নিত নারী মাদক কারবারি গ্রেফতার
ad728
এ.এস.এম হামিদ হাসান 
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:

কিশোরগঞ্জের নিকলীতে ৭৮২ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছে নিকলী থানা পুলিশ।

বৃহস্পতিবার(১০এপ্রিল) রাত পৌনে ১০ টার দিকে অভিযানটি চালায় নিকলী থানা পুলিশ।

গ্রেফতার রওশন আরা বেগম (৫০) নিকলী উপজেলার গুরুই ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত মহব্বত আলীর স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমানের নেতৃত্বে থানার সেকেন্ড অফিসার রোমান খান, এসআই শারিফুজ্জামান, এএসআই আমজাদ হোসেন ও এএসআই লুৎফর রহমানসহ পুলিশের একটি দল গুরুই ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে অভিযান চালায়। এ সময় রওশন আরার ঘর থেকে ৭৮২ পিস ইয়াবা, নগদ ২২ হাজার ৫০ টাকা ও একটি মোবাইল ফোনসেটসহ রওশন আরাকে গ্রেফতার করা হয়।

নিকলী থানার ওসি মাহবুবুর রহমান জানান, গ্রেফতারকৃত রওশন আরা বেগম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর আগেও তিনি মাদকসহ গ্রেফতার হয়েছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

তিনি আরো বলেন বর্তমান সরকারের ঘোষণা অনুযায়ী মাদকের বিরুদ্ধে পুলিশ সবসময় জিরো টলারেন্স দেখাবে এবং আমাদের অভিযান চলমান থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভেড়ামারায় সড়কের উপর খড় শুকানোয় বাড়ছে দুর্ঘটনা, প্রশাসন

ভেড়ামারায় সড়কের উপর খড় শুকানোয় বাড়ছে দুর্ঘটনা, প্রশাসন