ঢাকা | বঙ্গাব্দ

ভেড়ামারায় শ্রম আইন লঙ্ঘন: শুক্রবারে দোকান খোলায় দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 11, 2026 ইং
ভেড়ামারায় শ্রম আইন লঙ্ঘন: শুক্রবারে দোকান খোলায় দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন: ভেড়ামারায় শ্রম আইন লঙ্ঘন: শুক্রবারে দোকান খোলায় দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
ad728

ভেড়ামারা (কুষ্টিয়া): বাংলাদেশ শ্রম আইন উপেক্ষা করে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় কুষ্টিয়ার ভেড়ামারায় দুই প্রতিষ্ঠানকে বড় অংকের অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো ‘মোবাইল প্লাজা’ এবং ‘টেক্সটাইল’ (Textile)।


শনিবার (১১ এপ্রিল) ভেড়ামারা পৌর এলাকায় পরিচালিত এই অভিযানে প্রতিষ্ঠান দুটিকে মোট ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।


আদালত সূত্রে জানা গেছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী নির্দিষ্ট সাপ্তাহিক ছুটির দিনে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার বিধান থাকলেও তা অমান্য করে ব্যবসা পরিচালনা করছিল এই দুই প্রতিষ্ঠান। এরই প্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।


অভিযান চলাকালে উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, কুষ্টিয়ার শ্রম পরিদর্শক (সাধারণ) জনাব মোঃ রনিকুজ্জামান


বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জানান, শ্রম অধিকার নিশ্চিত করতে এবং আইন প্রতিপালনে প্রশাসনের এই নজরদারি অব্যাহত থাকবে। কোনো প্রতিষ্ঠান আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।


শ্রম আইন বাস্তবায়নে প্রশাসনের এমন কঠোর পদক্ষেপে স্থানীয় সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও, শ্রমিক অধিকার রক্ষায় একে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ এমরান হোসাইন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি