এতিম শিশুর ওপর নির্মমতা ফুলপুর মাদ্রাসায় শিক্ষকের বর্বর মারধর
আরিফ আহম্মেদ হালুয়াঘাট সংবাদদাতা
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ৭ বছর বয়সী এক এতিম শিশুকে মাদ্রাসা শিক্ষকের বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি স্থানীয় এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে।
অভিযোগ অনুসারে, উপজেলার অর্জন খিলা গ্রাম সংলগ্ন এলাকার একটি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা হানিফ হুজুর দুষ্টামির অজুহাতে শিক্ষার্থী মোঃ আকাঈদ ইসলাম (৭)-কে নির্মমভাবে পিটিয়েছেন। গুরুতর আহত শিশুটি বর্তমানে শারীরিক ও মানসিকভাবে চরমভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছে।
ভুক্তভোগী শিশু আকাঈদ ইসলাম অর্জন খিলা গ্রামের বাসিন্দা। তার মা নেই এবং বাবা জুনাইদ ইসলাম ঢাকায় একটি গার্মেন্টস কারখানায় চাকরি করেন। পরিবারিকভাবে অসহায় এই ছোট শিশুর ওপর এমন নির্যাতনের ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
স্থানীয় সচেতন নাগরিকরা বলছেন, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের প্রতি এ ধরনের নির্যাতন বারবার ঘটতে থাকলে সাধারণ মানুষের আস্থা একেবারে নষ্ট হয়ে যাবে। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।
উপজেলা প্রশাসন, ফুলপুর
ফুলপুর থানা, ময়মনসিংহ।
আরিফ আহমেদ