ঢাকা | বঙ্গাব্দ

মান্দা উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোজাম্মেল হক মুকুলকে দেখতে চায় জনগণ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 28, 2026 ইং
মান্দা উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোজাম্মেল হক মুকুলকে দেখতে চায় জনগণ ছবির ক্যাপশন:
ad728
নওগাঁ জেলার মান্দা থানার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে এলাকায় বইছে নির্বাচনী হাওয়া। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে নানা আলোচনা-পর্যালোচনা। এরই মধ্যে মান্দা থানা শ্রমিক দলের সভাপতি মোঃ মোজাম্মেল হক মুকুলকে ভাইস চেয়ারম্যান পদে দেখতে চাওয়ার দাবি উঠেছে স্থানীয় জনগণের পক্ষ থেকে।

মান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়নে সাধারণ ভোটার, শ্রমিক ও তরুণ সমাজের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে সংগঠন ও সামাজিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন মোজাম্মেল হক মুকুল। শ্রমিকদের অধিকার আদায়, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণে তিনি এলাকায় একটি পরিচিত মুখ।

স্থানীয় বাসিন্দারা বলেন, “আমরা এমন একজন জনপ্রতিনিধি চাই, যিনি আমাদের সুখ-দুঃখে পাশে থাকবেন। মোজাম্মেল হক মুকুল ভাই সব সময় মানুষের পাশে ছিলেন, তাই আমরা তাকে ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংগঠনভিত্তিক রাজনীতিতে সক্রিয় ও মাঠপর্যায়ে সম্পৃক্ত নেতাদের জনপ্রিয়তা উপজেলা নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সে বিবেচনায় মোজাম্মেল হক মুকুল সম্ভাব্য শক্ত অবস্থানে রয়েছেন বলেও অনেকে মনে করছেন।

তবে নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রার্থিতা ও সমর্থন নিয়ে চূড়ান্ত চিত্র আরও স্পষ্ট হবে। এখন দেখার বিষয়, দলীয় সিদ্ধান্ত ও জনসমর্থনের ভিত্তিতে শেষ পর্যন্ত কী অবস্থান নেন মোজাম্মেল হক মুকুল এবং নির্বাচনী মাঠে কী ধরনের প্রতিদ্বন্দ্বিতা গড়ে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ রনি ইসলাম

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার