ঢাকা | বঙ্গাব্দ

হালুয়াঘাটের বাইকাররা চরম বিপাকে ১৬ ঘন্টা অপেক্ষায় মিলেনি পেট্রোল

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 10, 2026 ইং
হালুয়াঘাটের বাইকাররা চরম বিপাকে ১৬ ঘন্টা অপেক্ষায় মিলেনি পেট্রোল ছবির ক্যাপশন: হালুয়াঘাটের বাইকাররা চরম বিপাকে ১৬ ঘন্টা অপেক্ষায় মিলেনি পেট্রোল
ad728
হালুয়াঘাটের বাইকাররা চরম বিপাকে ১৬ ঘন্টা অপেক্ষায় মিলেনি পেট্রোল 

আরিফ আহম্মেদ 
হালুয়াঘাট সংবাদদাতা 

হালুয়াঘাট উপজেলার ধারা বাজারের মুন ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে গিয়ে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় মোটরসাইকেল চালকরা। সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্তও লাইনের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা অনেক বাইকার ৯ ঘণ্টা ৪০ মিনিট অপেক্ষা করার পরও এক ফোঁটা তেল পাননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধারা বাজারের এই পাম্পের সামনে মোটরসাইকেলের লাইন প্রায় দুই কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে। অনেকে ভোর থেকে লাইনে দাঁড়িয়ে সারাদিন অপেক্ষা করেও খালি হাতে ফিরে যেতে বাধ্য হয়েছেন। একজন বাইকার ক্ষোভ প্রকাশ করে বলেন, সকাল ৮টায় লাইনে দাঁড়িয়েছি, এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। এতক্ষণ অপেক্ষা করেও তেল পেলাম না। বাড়ি ফিরে কীভাবে পরিবার চালাব

স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে হালুয়াঘাটের বিভিন্ন এলাকায় জ্বালানি তেলের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। ফলে ধারা বাজারের এই একমাত্র বড় পাম্পে চাপ বেড়েছে অস্বাভাবিকভাবে। অনেকে দূরের গ্রাম থেকে মোটরসাইকেল নিয়ে এসে লাইনে যোগ দিয়েছেন, কিন্তু তেল না পেয়ে হতাশ হয়ে ফিরে গেছেন।

একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, “তেল না পেলে আমাদের দৈনন্দিন কাজকর্ম বন্ধ হয়ে যাচ্ছে। বাইক চালিয়ে যাতায়াত, পণ্য পরিবহন—সবকিছুতেই সমস্যা হচ্ছে। কর্তৃপক্ষের উচিত দ্রুত সরবরাহ বাড়ানো।

এই দীর্ঘ লাইন ও অপেক্ষার কারণে হালুয়াঘাটের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হয়েছে। অনেকে কাজে যেতে পারছেন না, শিক্ষার্থীরা সময়মতো স্কুল-কলেজে পৌঁছাতে পারছেন না। স্থানীয় প্রশাসন ও জ্বালানি বিভাগের কাছে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

নিউজটি পোস্ট করেছেন : আরিফ আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভেড়ামারা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ভেড়ামারা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল