চট্টগ্রামের সীতাকুণ্ডে আনসারের সাহসী প্রতিরোধে আবুল খায়ের রোলিং মিলসে ডাকাতি নস্যাৎ, আটক ৩ ডাকাত
চট্টগ্রাম প্রতিনিধি
মোঃ আনোয়ার হোসাইন
আজ ১৩ এপ্রিল ২০২৬ তারিখ সকাল আনুমানিক ০৬:০০ ঘটিকার দিকে চট্রগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত আবুল খায়ের রোলিং মিলস লিঃ-এ ১৫ থেকে ২০ জনের একটি ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে এবং কারখানার ক্যাবল কেটে উৎপাদন কার্যক্রম অচল করার চেষ্টা করে। এসময় গার্ডে দায়িত্বরত আনসার সদস্যরা বাধা প্রদান করলে ডাকাত দল তাদের উপর আক্রমণের চেষ্টা করে।
পরিস্থিতি অবনতি হলে আনসার সদস্যরা প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ০১ রাউন্ড রাবার কার্তুজ ফায়ার করেন। তবুও ডাকাত দল পিছু না হটে আরও আক্রমণাত্মক আচরণ করলে আত্মরক্ষার্থে আনসার সদস্যরা পরবর্তীতে ০৩ রাউন্ড সিসা কার্তুজ ফায়ার করেন। এতে ডাকাত দল পিছু হটতে বাধ্য হয়।
ঘটনাস্থল থেকে আনসার সদস্যরা ০৩ জন ডাকাতকে আটক করতে সক্ষম হন। এছাড়া তাদের কাছ থেকে প্রায় ৩২০ কেজি ক্যাবল, রামদা এবং অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটককৃত তিনজন ডাকাত বর্তমানে আনসার সদস্য ও সংস্থা কর্তৃপক্ষের হেফাজতে রয়েছেন। ঘটনায় আনসার সদস্যদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি সংস্থা কর্তৃপক্ষের মাধ্যমে স্থানীয় পুলিশকে অবহিত করেছেন।
জেলা প্রশাসন, চট্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার সীতাকুণ্ড Baroawlia Highway Thana উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সীতাকুণ্ড
মোঃ আনোয়ার হোসাইন