ঢাকা | বঙ্গাব্দ

নবনির্বাচিত এমপি আমিরুল ইসলাম খান আলিমের সঙ্গে বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখার শুভেচ্ছা বিনিময়

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 23, 2026 ইং
নবনির্বাচিত এমপি আমিরুল ইসলাম খান আলিমের সঙ্গে বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখার শুভেচ্ছা বিনিময় ছবির ক্যাপশন:
ad728
আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার পক্ষ থেকে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় ভাঙ্গাবাড়ি ইউনিয়নের তামাই গ্রামে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিম। এ সময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

শুভেচ্ছা বিনিময়কালে বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও বেলকুচি উপজেলা শ্রমিক দলের সভাপতি কেরামত আলী তালুকদার, সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী (দৈনিক জয় সাগর), সহ-সভাপতি শহিদুল ইসলাম (দৈনিক তৃতীয় মাত্রা), যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুর হক আজিম (দৈনিক বিজনেস ফাইল) এবং রোকন উদ্দিন (দৈনিক সংবাদ সংযোগ)। এছাড়াও উপস্থিত ছিলেন মিন্টু মিয়া (দৈনিক বিজনেস ফাইল), মান্নান পলক (দৈনিক সরেজমিন বার্তা), জুবায়ের হোসেন (দৈনিক সিরাজগঞ্জ সংবাদ), মান্নান শেখ (দৈনিক বাংলাদেশ সমাচার) সহ প্রেসক্লাবের কার্যকরী সদস্যবৃন্দ। সংগঠনের নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল মালা দিয়ে বরণ করে নেন এবং উপজেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের ভূমিকার কথা তুলে ধরেন

বাংলাদেশ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে আলাপকালে নবনির্বাচিত সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম সাংবাদিকদের পেশাদারিত্ব, ন্যায়নিষ্ঠা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ভূয়সী প্রশংসা করেন। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “সাংবাদিকরা হলেন জাতির বিবেক। সত্য ও ন্যায়ের পথে থেকে জনদুর্ভোগ ও সাধারণ মানুষের সমস্যাগুলো লেখনীর মাধ্যমে তুলে ধরাই সাংবাদিকতার মূল দায়িত্ব। আমি সবসময় সৎ ও নির্ভীক সাংবাদিকতার পাশে থাকবো।” তিনি উপজেলার উন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং শেষে উপস্থিত সাংবাদিকরা নবনির্বাচিত এমপির সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
পুলিশ সুপারের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা, গ্রেফতার ৩

পুলিশ সুপারের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা, গ্রেফতার ৩