ঢাকা | বঙ্গাব্দ

হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে ধানের তুষের বস্তায় লুকানো দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিক্স আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 14, 2026 ইং
হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে ধানের তুষের বস্তায় লুকানো দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিক্স আটক ছবির ক্যাপশন: হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে ধানের তুষের বস্তায় লুকানো দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিক্স আটক
ad728
হবিগঞ্জ প্রতিনিধি:
ইলিয়াস আলী মাসুক

সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত শুক্রবার (১৩ মার্চ) গভীর রাতে এক বিশেষ অভিযানে অভিনব কায়দায় পাচারকালে প্রায় দেড় কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্স আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াহাটি এলাকায় কৌশলগত অবস্থান নেয়। রাত আনুমানিক ৩টার দিকে একটি সন্দেহভাজন ট্রাক আসতে দেখে সংকেত দিয়ে সেটি থামানো হয়।

পরে বিজিবি টহলদল ট্রাকটি তল্লাশি করে দেখতে পায়, বস্তাভর্তি ধানের তুষের ভেতরে অত্যন্ত সুকৌশলে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্স লুকিয়ে রাখা হয়েছে। এছাড়াও ট্রাকটিতে বস্তার ভেতরে লুকানো সিমকার্ড-সমর্থিত একটি গাড়ি ট্র্যাকিং ডিভাইসও পাওয়া যায়। অবৈধ পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া এসব কসমেটিক্স ও ট্র্যাকিং ডিভাইস তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।

অপরদিকে, হবিগঞ্জ ৫৫ বিজিবির আওতাধীন মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর বিওপির টহলদল একই দিন রাত ৩টার দিকে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে রামনগর এলাকা থেকে ৫৬ কেজি ভারতীয় কাঁচা মরিচ জব্দ করে, যার আনুমানিক মূল্য ৫ হাজার ৬০০ টাকা।

আটককৃত মালামালের মোট সিজার মূল্য আনুমানিক ১ কোটি ৪৮ লাখ টাকা। অবৈধভাবে আনা এসব পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, দেশের অর্থনীতিকে সুসংহত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছে বিজিবি।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
ইতিহাসের গলা টিপে ধরা! পেতার বাড়ি ব্রিজের জায়গায় কংক্রিটের ক

ইতিহাসের গলা টিপে ধরা! পেতার বাড়ি ব্রিজের জায়গায় কংক্রিটের ক