ঢাকা | বঙ্গাব্দ

নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান ঝন্টু এর উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 6, 2026 ইং
নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান ঝন্টু এর উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ ছবির ক্যাপশন: নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান ঝন্টু এর উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ
ad728
রামকৃষ্ণ সাহা রামা, টাঙ্গাইল জেলা প্রতিনিধি 

টাঙ্গাইলের নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হামিদুর রহমান ঝন্টু এর উদ্যোগে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। 

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আজ ৬ মার্চ'২৬ রোজ শুক্রবার সকাল ১০:০০ ঘটিকায় নাগরপুরের গয়হাটা নিজ বাসভবন ঝন্টু মহলে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

উপহার বিতরণ অনুষ্ঠানে এলাকার অসহায়, দরিদ্র ও দুঃস্থ পরিবারের সদস্যদের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

এ সময় বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান ঝন্টু বলেন- ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়াই আমাদের মানবিক দায়িত্ব। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

স্থানীয়রা এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে এবং অসহায় মানুষের ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তোলে।

এ সময় উপস্থিত ছিলেন আমেরিকান প্রবাসী মাহমুদুর রহমান বাবু, মোঃ রফিক মিয়া, মোঃ হুমায়ুন কবীর, মীর জহুরুল ইসলাম বাদশা, গয়হাটা ইউপি সদস্য মোঃ জাকির তালুকদার (চেয়ারম্যান পদপ্রার্থী), মোঃ সুমন মিয়া প্রমুখ।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন