ঢাকা | বঙ্গাব্দ

রোজা আমাদের আল্লাহর হুকুম মেনে চলার শিক্ষা দেয়: মুহাদ্দিস আবু নছর আশরাফী

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 5, 2026 ইং
রোজা আমাদের আল্লাহর হুকুম মেনে চলার শিক্ষা দেয়: মুহাদ্দিস আবু নছর আশরাফী ছবির ক্যাপশন: রোজা আমাদের আল্লাহর হুকুম মেনে চলার শিক্ষা দেয়: মুহাদ্দিস আবু নছর আশরাফী
ad728

মোঃ আবু ইউসুফ উদয়, কচুয়া প্রতিনিধি


বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী বলেছেন, রোজা আমাদের শিক্ষা দেয় আল্লাহ আমাদের যেভাবে চলতে বলেছেন, আমরা ঠিক সেভাবেই চলবো। বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) দুপুরে সাচার দারুল আরকান মডেল মাদরাসা প্রাঙ্গণে ১নং সাচার ইউনিয়নের ৮নং ওয়ার্ড জামায়াত আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রমজান মাসের মূল শিক্ষা হলো আত্মসংযম, তাকওয়া ও গভীর আল্লাহভীতি। ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর বিধান প্রতিষ্ঠাই হওয়া উচিত আমাদের জীবনের মূল অঙ্গীকার।


প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস আবু নছর আশরাফী আরও উল্লেখ করেন যে, রমজানের প্রকৃত শিক্ষা সমাজে ন্যায়বিচার, সততা ও মানবিকতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইসলামি আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই একটি শোষণমুক্ত ও কল্যাণমুখী সমাজ গঠন সম্ভব। তিনি উপস্থিত জনশক্তি ও স্থানীয় সাধারণ মানুষকে রমজানের শিক্ষা ধারণ করে ব্যক্তি জীবনে আমূল পরিবর্তনের আহ্বান জানান। একইসঙ্গে তিনি দেশ ও জাতির বর্তমান পরিস্থিতিতে আল্লাহর ওপর অবিচল আস্থা রেখে ধৈর্য ও সাহসের সাথে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড সভাপতি মাওলানা মোজাম্মেল হোসাইন এবং সঞ্চালনা করেন ওয়ার্ড সেক্রেটারি নুরুল হক প্রধান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং সাচার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মনির হোসাইন হেলালী, ইউনিয়ন আমির মীর মোহাম্মদ অহিদুজ্জামান, যুব বিভাগের সভাপতি মোঃ কবির হোসেন মোল্লা এবং সেক্রেটারি ইসমাইল হোসেন মুন্না। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মাহফিলে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি এবং সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মান্দায় বাসের চাপায় কারারক্ষী নিহত

মান্দায় বাসের চাপায় কারারক্ষী নিহত