ঢাকা | বঙ্গাব্দ

অষ্টগ্রামে বদর দিবস উপলক্ষে হিলফুল ফুযুল সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 7, 2026 ইং
অষ্টগ্রামে বদর দিবস উপলক্ষে হিলফুল ফুযুল সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন: অষ্টগ্রামে বদর দিবস উপলক্ষে হিলফুল ফুযুল সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ad728

মোঃ রোমান আহমেদ সানী, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি


কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় ঐতিহাসিক বদর দিবস উদযাপন উপলক্ষে তিন শতাধিক রোজাদারকে ইফতার করিয়েছে মানবিক সংগঠন ‘হিলফুল ফুযুল যুব সংঘ’। শনিবার (০৭ মার্চ ২০২৬) মধ্য অষ্টগ্রাম দালান হাটি হিলফুল ফুযুল যুব সংঘের উদ্যোগে ১৩তম ইফতার মাহফিলের এই আয়োজন করা হয়। প্রতি বছরের ন্যায় এ বছরও মধ্য অষ্টগ্রাম দালান হাটি জামে মসজিদে অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে রোজাদারদের নিয়ে এই ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধ্য অষ্টগ্রাম দালান হাটি হিলফুল ফুযুল যুব সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাওলানা ক্বারী মুহাম্মদ নিজাম উদ্দিন আশরাফী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম ফাজিল ডিগ্রী মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল হাফিজ (গফুর) আশরাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরজাদা সৈয়দ শাহজাদা মিয়া আশরাফী, মাওলানা মুহাম্মদ আলী শাহ, মাওলানা ডালিম হোসাইন আশরাফী, মাওলানা ক্বারী ইয়াছিন মোনাওয়ার, মাওলানা মনিরুজ্জামান এবং মাওলানা নাঈমসহ সংগঠনের সদস্য আশরাফ আহমেদ, অন্তর, রাজেল মিয়া ও রবিন আহমেদ রুমন।


ইফতারের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বদর যুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, ইসলাম ও মুসলমানদের প্রথম যুদ্ধ ঐতিহাসিক বদর প্রান্তরে অনুষ্ঠিত হয়েছিল। মদিনার মুসলমানদের সঙ্গে মক্কার মুশরিকদের এই যুদ্ধ ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে ঈমানী চেতনায় অল্পসংখ্যক মুজাহিদ বিপুলসংখ্যক কাফির বাহিনীকে পরাস্ত করে ইসলামের পতাকাকে উড্ডীন করেছেন। বদর দিবস হক ও বাতিলের পার্থক্য করার দিন হিসেবে স্বীকৃত এবং এই যুদ্ধের অন্যতম শিক্ষা হলো হক কখনো বাতিলের সাথে আপস করতে পারে না।


অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা কাজী আব্দুল হাফিজ গফুর আশরাফী। মোনাজাতে বদরের চেতনায় উজ্জীবিত হয়ে বর্তমান বিশ্বের মুসলমানদের বিজয় এবং শান্তি অর্জনের তৌফিক কামনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত তিন শতাধিক রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়। সংগঠনের এই মানবিক ও ধর্মীয় কার্যক্রমটি স্থানীয় মহলে বেশ প্রশংসিত হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিস ইনফরমেশন ছাড়া কোনো কনটেন্ট অপসারণ চাওয়া হয়নি: অন্তর্বর্ত

মিস ইনফরমেশন ছাড়া কোনো কনটেন্ট অপসারণ চাওয়া হয়নি: অন্তর্বর্ত