আবিজাহান জামে মসজিদের মুয়াজ্জিনকে বিশেষ সম্মাননা ও এক লক্ষ টাকা প্রদান। আবিজাহান জামে মসজিদের সম্মানিত মুয়াজ্জিন জনাব মাওলানা ছলিম উল্ল্যাহ-কে তাঁর দীর্ঘ ৩২ বছরের নিষ্ঠা ও অনবদ্য সেবার স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা ও এক লক্ষ টাকা প্রদান করা হয়েছে।
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ তারিখে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশ ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি মোঃ দেলোয়ার হোসেন এবং সভাপতিত্ব করেন আবুল কাশেম মেম্বার। এ সময় বক্তব্য রাখেন মোঃ মাঈনুদ্দীন, ছলিম উল্ল্যাহ ভেন্ডর, আব্দুল কাদের তহশিলদার এবং মাওলানা আব্দুল হান্নান।
বক্তারা তাঁদের বক্তব্যে মাওলানা ছলিম উল্ল্যাহর দীর্ঘদিনের নিষ্ঠা, আন্তরিকতা ও মসজিদের প্রতি তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে এলাকাবাসীর পক্ষ থেকে তাঁকে ফুলের মালা পরিয়ে সম্মাননা জানানো হয়।
পাশাপাশি যুব সমাজের পক্ষ থেকে একটি ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানের শেষে তাঁকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
মোঃ আনোয়ার হোসাইন