ঢাকা | বঙ্গাব্দ

নাগরপুরে সাংবাদিককে প্রাণনাশের চেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 23, 2026 ইং
নাগরপুরে সাংবাদিককে প্রাণনাশের চেষ্টা ছবির ক্যাপশন: নাগরপুরে সাংবাদিককে প্রাণনাশের চেষ্টা
ad728
রামকৃষ্ণ সাহা রামা 
টাঙ্গাইল জেলা প্রতিনিধি

জমি নিয়ে বিরোধের জের ধরে টাঙ্গালের নাগরপুরে রিপন কুমার সাহা নামের স্থানীয় এক সাংবাদিকের প্রাণ নাশের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী সুভাস সরকারের বিরুদ্বে।

এ ঘটনা সাংবাদিক মহলে চরম ক্ষোভের সৃষ্টি করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে উপজেলা সদর ইউনিয় বাবনাপাড়া গ্রামে। ঘটনার পর থেকে ভীত সন্ত্রস্ত সাংবাদিক পরিবার চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন বলেও অভিযোগ উঠেছে।

সূত্রে জানা যায় বাবনাপাড়া গ্রামের মৃত পরেশ সাহার ছেলে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার স্থানীয় প্রতিনিধি। জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশি সুভাষ সরকারের সাথে দ্বন্দ্ব চলে আসছে। গত বুধবার বিকেলে সাংবাদিক রিপন সাহার ভূমিতে অনধিকার প্রবেশ করে সুভাষ সরকার গাছের ডাল জোর পূর্বক কাটতে যায়।

এ সময় সুভাষ সরকারকে গাছ কাটতে বাধা দিলে সাংবাদিক রিপন কে ধারালো দা দিয়ে প্রাণ নাশের চেষ্টা করে। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে রক্ষা করে। এ ব্যাপারে সাংবাদিক রিপন সাহা নাগরপুর থানায় অভিযোগ করেছেন বলেও জানান ওই সাংবাদিক।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদ হোসেন বলেন, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন