ঢাকা | বঙ্গাব্দ

মাতৃছায়া আইডিয়াল একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 4, 2026 ইং
মাতৃছায়া আইডিয়াল একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ছবির ক্যাপশন:
ad728
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি মোঃআবু ইউসুফ উদয়

চাঁদপুরের কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়নের বড়দৈলে অবস্থিত মাতৃছায়া আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকাল ৯টায় একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীরা নাচ, গান, কবিতা আবৃত্তি ও কোরআন তেলাওয়াতসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে তাদের প্রতিভার উজ্জ্বল প্রকাশ ঘটায়। পুরো আয়োজনজুড়ে ছিল আনন্দঘন পরিবেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কচুয়া উপজেলার স্বনামধন্য দলিল লেখক, শিক্ষানুরাগী ও সমাজসেবক মোহাম্মদ আলমগীর হোসাইন। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বিদ্যালয়ের চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল প্রধান, বিশিষ্ট দলিল লেখক কামরুল হাসান মুন্সি, শিক্ষাবিদ মোস্তাক আহমেদ, সাইদুল ইসলাম এবং ২নং পাথৈর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুস প্রধানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, অত্র অঞ্চলে আধুনিক শিক্ষার বিস্তারে মাতৃছায়া আইডিয়াল একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠানটির শিক্ষাক্রম যুগোপযোগী ও মানসম্মত হওয়ায় এটি অভিভাবকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তারা শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন।

অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করে বলেন, এ প্রতিষ্ঠানের শিক্ষকরা শিক্ষার্থীদের মাতৃস্নেহে পাঠদান করেন, যা তাদের প্রত্যাশা পূরণে সহায়ক ভূমিকা রাখছে। তারা প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ের চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম খলিল উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন এবং সকল অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রের মৃত্যু শোকের ছায়া ন

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রের মৃত্যু শোকের ছায়া ন