ঢাকা | বঙ্গাব্দ

কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সাবেক ইউপি সদস্য মধু মিয়ার উপর হামলা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 21, 2026 ইং
কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সাবেক ইউপি সদস্য মধু মিয়ার উপর হামলা ছবির ক্যাপশন: কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সাবেক ইউপি সদস্য মধু মিয়ার উপর হামলা
ad728
মোঃফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি 

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়ন মৎস্যজীবি দলের আহবায়ক এবং দক্ষিণ সালুয়া ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ কামরুল ইসলাম(মধু মিয়া) মাদকের বিরুদ্ধে  প্রতিবাদ করায় মাদক ব্যবসায়ীদের হামলায় আহত হয়েছেন।

আজ শুক্রবার(১৯ জনু)বিকাল সাড়ে চারটায় । মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মধ্য সালুয়া চক বাজার জামে মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত মধু মেম্বার ফোনে জানান হারিছ মিয়ার ছেলে মোঃ রাসেল মিয়া এবং তাজু সহ আরো ৭/৮ জন মাদক ব্যবসায়ী  অতর্কিতে তার উপর হামলা চালায় এতে তিনি গুরুতর আহত হন।

ফেইসবুক খুললেই দেখা যায় কুলিয়ারচরের কোথাও না কোথাও মাদক সেবী/মাদক কারবারী খবর।  কুলিয়ারচরে মাদকের ভয়াবহতা মারাত্মক আকার ধারন করছে। কোন ভাবেই থামানো যাচ্ছে না মাদকের ব্যবহার।

আহত  মধু মেম্বার বলেন মাদক ব্যবসা এবং মাদক সেবন এর বিরুদ্ধে  প্রতিবাদ করলে যদি হামলার শিকার হতে হয় তাহলে তো আর মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করার কেউ সাহস করবে না। তিনি আরো বলেন আজ আমার উপর হামলা হয়েছে কাল যে আপনাদের উপর মাদক ব্যবসায়ী এবং মাদক সেবীরা  হামলা করবে না তার নিশ্চায়তা কি? 

মধু মিয়া প্রশাসনের নিকট তার উপর হামলার বিচার দাবী করেন। পরে তিনি কুলিয়ারচর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

নিউজটি পোস্ট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সীতাকুণ্ড চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের দা

সীতাকুণ্ড চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের দা