ঢাকা | বঙ্গাব্দ

নির্বাচনি মাঠে শহিদুল ইসলাম বাবু এর ব্যপক আলোচনায়

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 19, 2026 ইং
নির্বাচনি মাঠে শহিদুল ইসলাম বাবু এর ব্যপক আলোচনায় ছবির ক্যাপশন: নির্বাচনি মাঠে শহিদুল ইসলাম (বাবু) এর ব্যপক আলোচনায়
ad728
মোঃআদর আলী পঞ্চগড় প্রতিনিধি

নির্বাচনি মাঠে শহিদুল ইসলাম ( বাবু)এর ব্যপক আলোচনায়। ৭নং হাড়িভাসা ইউনিয়নে ৩ নং ওয়াডে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে নানা আলোচনা-পর্যালোচনা। এরই মধ্যে মোঃশহিদুল ইসলাম বাবুকে মেম্বার পদে দেখতে চাওয়ার দাবি উঠেছে স্থানীয় জনগণের পক্ষ থেকে।

হাড়িভাসা ইউনিয়নে ৩নং ওয়াডে সাধারণ ভোটার, শ্রমিক ও তরুণ সমাজের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে সংগঠন ও সামাজিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন মোঃশহিদুল ইসলাম বাবু শ্রমিকদের অধিকার আদায়, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণে তিনি এলাকায় একটি পরিচিত মুখ। স্থানীয় বাসিন্দারা বলেন, “আমরা এমন একজন জনপ্রতিনিধি চাই, যিনি আমাদের সুখ-দুঃখে পাশে থাকবেন।

মোঃ শহিদুল ইসলাম বাবু ভাই সব সময় মানুষের পাশে ছিলেন, তাই আমরা তাকে মেম্বার হিসেবে দেখতে চাই।” পাড়া মহল্লার সুধিজনের মতে, মেম্বার পদে এমন তরুন প্রাথী প্রয়োজন যে সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সে বিবেচনায় মোঃশহিদুল ইসলাম বাবু সম্ভাব্য শক্ত অবস্থানে রয়েছেন বলেও অনেকে মনে করছেন।

তবে নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রার্থিতা ও সমর্থন নিয়ে চূড়ান্ত চিত্র আরও স্পষ্ট হবে। এখন দেখার বিষয়, জনমতের সিদ্ধান্ত ও জনসমর্থনের ভিত্তিতে শেষ পর্যন্ত কী অবস্থান নেন মোঃ শহিদুল ইসলাম বাবু এবং নির্বাচনী মাঠে কী ধরনের প্রতিদ্বন্দ্বিতা গড়ে।ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে এই আলোচনা কতটা বাস্তব রূপ পায়।

মোঃ শহিদুল ইসলাম বাবুর এর সংঙ্গে কথা বললে সে জানান, আমি দীর্ঘদিন ধরে মানুষের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরার চেষ্টা করেছি। ৩নং ওয়াডবাসী যদি আমাকে তাদের সেবক হিসেবে কাজ করার সুযোগ দেন, তাহলে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি সুন্দর ও উন্নত ওয়াড হিসাবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।তিনি আরও বলেন, ওয়াডে সার্বিক উন্নয়ন, শিক্ষা বিস্তার, সামাজিক নিরাপত্তা জোরদার এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের