ঢাকা | বঙ্গাব্দ

হবিগঞ্জে ৬৪৭ কেন্দ্রে ভোট: নিরাপত্তায় ২০৬৭ পুলিশ ও আধুনিক ড্রোনের নজরদারি

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 2, 2026 ইং
হবিগঞ্জে ৬৪৭ কেন্দ্রে ভোট: নিরাপত্তায় ২০৬৭ পুলিশ ও আধুনিক ড্রোনের নজরদারি ছবির ক্যাপশন: দৈনিক চ্যানেল দিগন্ত
ad728
ইলিয়াছ আলী মাসুক, স্টাফ রিপোর্টার (হবিগঞ্জ)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষে হবিগঞ্জে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে জেলা পুলিশ। আজ রোববার (১ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, হবিগঞ্জের ৪টি সংসদীয় আসনে মোট ৬৪৭টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ১০৩টি কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে জেলায় মোট ২০৬৭ জন পুলিশ সদস্য মোতায়েন করা হবে। সাধারণ কেন্দ্রের তুলনায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

নির্বাচনী নিরাপত্তায় প্রযুক্তির ব্যবহারের কথা উল্লেখ করে তিনি বলেন, “প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের কাজ চলমান রয়েছে। এছাড়া পুরো জেলায় ড্রোনের মাধ্যমে আকাশপথে নজরদারি চালানো হবে এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছে থাকবে বডি অন ক্যামেরা।”

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ উৎসব

কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ উৎসব